আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে চার ঘন্টা পর রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

by Prokash Kal
২০৪ views

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বেলপুকুরে লাইনচ্যুত তিতুমীর এক্সপ্রেসের বগি উদ্ধার করা হয়েছে। ফলে সাড়ে চার ঘন্টার পর বেলা ১১টা থেকে রাজশাহীর সঙ্গে ঢাকাসহ সব রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক ময়েন উদ্দিন জানান, বেলা পৌনে ১১ টার দিকে ট্রেনটি আবার পারবতীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে উদ্ধার কাজ শেষ হয়। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হয়। ফলে সাড়ে চার ঘন্টা পর রাজশাহীর সঙ্গে সকল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও জানান, ৬টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। এর কিছুক্ষণ পর ৬টা ৩৬ মিনিটে বেলপুকুরে একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এটি রাজশাহী থেকে ছেড়ে যাওয়া দিনের প্রথম ট্রেন। সেটি আটকে থাকায় রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, সকালে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ও বিরতিহীন বনলতা এক্সপ্রেস ছেড়ে যেতে পারেনি। এছাড়া মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে পড়ে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর তিন থেকে চার ঘন্টা বিলম্বে সব ট্রেন চলাচল করে।

You may also like

Leave a Comment

শিরোনাম: