আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক কৃষিমন্ত্রী গ্রেপ্তারসহ বিপুল নগদ টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণ জব্দ

by Prokash Kal
২৬৮ views

প্রকাশকাল প্রতিবেদক:
সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তার বাসা থেকে প্রায় চার কোটি নগদ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাড়ি থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের সময় বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।

তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: