আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা প্রধানের সাথে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারের সাক্ষাৎ

by Prokash Kal
৪০ views

প্রকাশকাল ডেস্ক:
মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভেলেন্টিনো ফিরি সোমবার ঢাকা সেনানিবাসের সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনী প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারকে ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাতের আগে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন।

রোববার মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার ৫ দিনের সরকারি সফরে বাংলাদেশে আগমন করেন। তার এই সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন। এই সফর বাংলাদেশ ও মালাউই এর মধ্যকার পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: