আজ- , ,

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

by Prokash Kal

সজল মাহমুদ :

আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আর্থ-সামাজিক সহ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করবে জামায়াত বলে জনান বাংলাদেশ জামায়াতে ইসলাম রাজশাহী মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ড. কেরামত আলী।

ড. কেরামত আলীর নেতৃত্বে বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২ টায় নব-নিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী মহানগর জামায়াতের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা সহকারী সেক্রেটারি নাজমুল হক ও অধ্যাপক কামারুজ্জামান, রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, জসিম উদ্দিন সরকার, তৌহিদুর রহমান সুইট, সালাউদ্দিন আহমদ, হড়গ্রাম ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিভাগীয় কমিশনার মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দ রাজশাহীর রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি, নগরীর আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়ন ও রাজশাহীর পুনর্গঠনে সকল কর্মকাণ্ডে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
04 December 2024

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

www.prokashkal.com |
/Prokashkal