আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৬

by Prokash Kal
২৩৮ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় ডিউটি অবস্থায় রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে আবাসিক হোটেল গ্যালাক্সিতে অভিযান পরিচালনা করে। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ তরুণ ও ৩ তরুণীকে আটক করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আরএমপি’র এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: