আজ- বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অধিদফতর

by Prokash Kal
২২৪ views

প্রকাশকাল ডেস্ক:
ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি হবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৃষ্টির সঙ্গে সঙ্গে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রাও কমবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দেয়া আবহাওয়া অধিদফতরের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বৃষ্টির ফলে রাতের তাপমাত্র ১ থেকে ২ ডিগ্রি এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজকে ঢাকাসহ দেশের দক্ষিণের বিভাগ খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টি হতে পারে। এর ফলে তাপমাত্রা কমে আসবে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া মেঘলাসহ শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়বে বলেও এতে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৬৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১২২০ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১১৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১১৪০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।

You may also like

Leave a Comment

শিরোনাম: