আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল

by Prokash Kal
১৭৫ views

প্রকাশকাল ডেস্ক:
জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া গুমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, ভারত সরকার এই বিষয়ে জানে এবং সে জন্য ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে আমাদের কাছে ৭৫ জনের পাসপোর্ট বাতিলের কথা জানানো হয়েছে। তবে এর বিস্তারিত বা কাদের কাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, আইনগতভাবে একাধিক পাসপোর্ট থাকার বিধান নেই। পাসপোর্ট বাতিল হলে কূটনৈতিক পাসপোর্টই বাতিল হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: