আজ- শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৬ 

by Prokash Kal
২৬৫ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬ জনকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশ।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ৩ জন, অন্যান্য অপরাধে ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: শরিফুল ইসলাম (৪৭) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কলোনী এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: