আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাটাখালীতে ছিনতাইকৃত অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

by Prokash Kal
২০৫ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর কাটাখালী থানা এলাকা থেকে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাটাখালী থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার হয় এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মহানগরীর পবা থানার পারিলা গ্রামের মো: শামসুল হকের ছেলে মো: শিমুল (২৪), মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর গ্রামের মো: আ: সাত্তারের ছেলে মো: আকতার হোসেন (৩৫) ও মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর থান্দারপাড়ার মৃত পলান আলীর ছেলে মো: সিহাব (২৬)।

জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার মো: সোহাগ বাবু গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় তিনজন যাত্রী নিয়ে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট হতে আশরাফের মোড়ের উদ্দেশ্যে রওনা করে আশরাফের মোড়ের কাছে পৌঁছালে ঐ তিনজন যাত্রী তাকে থামতে বলে এবং ধারালো ছুরির ভয় দেখিয়ে সোহাগকে কিল-ঘুষি মেরে অটোরিকশাসহ কাছে থাকা ১৫শত টাকা ও ১ টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তিতে সোহাগ কাটাখালী থানায় একটি মামলা রুজু করে।

মামলা রুজুর পর আরএমপির মতিহার ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মমিনুল করিমের সার্বিক দিকনির্দেশনায় কাটাখালী থানা পুলিশের একটি টিম আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

পরবর্তীতে কাটাখালী থানার এসআই আ: রাজ্জাক ও তাঁর টিম শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা হতে আসামি শিমুল ও আকতারকে গ্রেপ্তার করে। এসময় আসামিদের কাছ থেকে সোহাগের ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার হয়।

উল্লেখ্য আসামি শিমুলের বিরুদ্ধে পবা থানায় ১টি এবং সিহাবের বিরুদ্ধে কাটাখালী থানায় ৩ টি মামলা রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: