আজ- বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুর মামলায় জামিন পেলেন স্বেচ্ছাসেবক দলনেতা সাঈদ

by Prokash Kal
২৫৬ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর ভুগড়োল এলাকায় দু’গ্রুপের সংঘর্ষে নিহত বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাঈদ আলী।

মামলার এজাহারে সাঈদ আলীকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার আইনজীবীরা আদালতে জানান, সাঈদ আলীর সঙ্গে এই ঘটনার কোনো সম্পৃক্ততা নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

হাইকোর্ট সাঈদ আলীর জামিন আবেদন মঞ্জুর করে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি থেকে রক্ষা করার নির্দেশ দেন।

এ বিষয়ে সাঈদ আলী বলেন, “আমি এই মামলার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। ন্যায়বিচারের আশায় আমি আদালতের দ্বারস্থ হয়েছি।”

উল্লেখ্য, ভুগড়োল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে বিএনপি নেতা নিহত হন। তবে এ ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ ব্যক্তিদের হয়রানির অভিযোগ তুলেছেন বিএনপি নেতাকর্মীরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: