আজ- বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

by Prokash Kal
২৫৭ views

প্রকাশকাল ডেস্ক:
সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন আদালত। চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেছেন হাইকোর্ট।

বুধবার (৩০ এপ্রিল) রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের এ রায় প্রদান করেন।

এর আগে, গত ৪ ফেব্রুয়ারি মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়েছিলেন। আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেয়া হবে না, তা রুলে তা জানতে চাওয়া হয়।

এরপর গত ২৩ এপ্রিল হাইকোর্ট রুল শুনানির জন্য ৩০ এপ্রিল ধার্য করেন। এর ধারাবাহিকতায় শুনানি নিয়ে রুল অ্যাবসলিউট ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

You may also like

Leave a Comment

শিরোনাম: