আজ- সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে ছাত্র আন্দোলনের সময় লুন্ঠিত পুলিশি পিস্তল উদ্ধার

by Prokash Kal
৫০১ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর টিকাপাড়া এলাকা থেকে ছাত্র আন্দোলনের সময় থানা হতে লুন্ঠিত একটি ৭.৬২ মি.মি. বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া এলাকায় ছাত্র আন্দোলনের সময় থানা হতে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র একটি নির্দিষ্ট স্থানে লুকিয়ে রাখা হয়েছে।

এই তথ্যের ভিত্তিতে রোববার (৬ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে বালুর স্তূপের নিচে প্রায় ২ ফুট গভীরে পোতানো অবস্থায় বিদেশী পিস্তলটি, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি সম্পর্কে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এটি পুলিশের ব্যবহৃত অস্ত্র হলেও কোন থানা থেকে লুন্ঠিত তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কারণ পিস্তলের বাট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে।

র‌্যাব-৫ উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

You may also like

Leave a Comment

শিরোনাম: