আজ- বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে জলবায়ু প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

by Prokash Kal
২৩৪ views

নিজস্ব প্রতিবেদক:

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তরুণদের ভূমিকা জোরদার করতে রাজশাহীতে “(YOU)TH at the Heart of NDC 3.0” শীর্ষক প্রশিক্ষণ ও পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC 3.0) প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্ব বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে Youth 4 NDCs এবং সহযোগিতায় ছিল সুইডেন দূতাবাস, ICCCAD ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ। স্থানীয়ভাবে আয়োজন সমন্বয় করে Youth Changemakers Network।

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীরা অভিযোজন, প্রশমন, শিক্ষা, সচেতনতা ও উদ্ভাবন এই পাঁচটি বিষয়ে দলভিত্তিক মতামত ও সুপারিশ তুলে ধরেন। আলোচনায় রাজশাহীর খরা ও পানি সংকট মোকাবিলা, সৌরশক্তি সম্প্রসারণ, জলবায়ু শিক্ষা, কমিউনিটি সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের উদ্ভাবনী কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, তরুণদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment

শিরোনাম: