আজ- শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে অভ্যন্তরীণ সড়কে পাইপলাইন স্থাপন নিয়ে রাসিক-ওয়াসার সমন্বয় সভা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর অভ্যন্তরীণ সড়কসমূহে পাইপলাইন স্থাপন এবং ক্ষতিপূরণ জমা সংক্রান্ত বিষয়ে রাজশাহী ওয়াসার কর্মকর্তাদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজশাহী ওয়াসার পক্ষ থেকে মহানগরীর বিভিন্ন অভ্যন্তরীণ সড়কে পাইপলাইন স্থাপনের বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করা হয়। এ সময় প্রশাসক রাজশাহী সিটি কর্পোরেশন ও ওয়াসার মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠুভাবে কাজ বাস্তবায়ন এবং নাগরিক ভোগান্তি রোধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) ও রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, রাজশাহী ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন/প্রকৌশল) মোঃ তৌহিদুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ পারভেজ মামুদ, রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকারসহ প্রকৌশল বিভাগের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় পাইপলাইন স্থাপনের সময় সড়ক সংস্কার, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর দ্রুত পুনরুদ্ধার এবং নির্ধারিত ক্ষতিপূরণ যথাসময়ে জমা দেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: