আজ- বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো সেই রাবি শিক্ষার্থীর মৃত্যু

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।•

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান আজ সন্ধ্যায় সাইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইমনের মৃত্যুতে শোক প্রকাশ করে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, কিছুক্ষণ পূর্বে আমরা খবর পাই আমাদের শিক্ষার্থী সাইমন মারা গিয়েছেন। এতে আমরা গভীরভাবে শোকাহত। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ছেলেটির পরিবারের জন্য যেমন কষ্টকর ঠিক তেমনই আমাদের জন্যও কষ্টকর। আমরা তার পরিবারকে সমবেদনা জানাই এবং তার রুহের মাগফেরাত কামনা করি।

সাইমনের সহপাঠীরা জানান, সাইমন মেধাবী ও নম্র স্বভাবের শিক্ষার্থী ছিলেন। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে তাঁরা শোকাহত।

এর আগে, গত শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন সাইমন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় নেওয়া হয়।

You may also like

Leave a Comment

শিরোনাম: