আজ- বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান ও ত্রাণ বিতরণ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর দুর্গাপুরে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের ঐচ্ছিক তহবিল থেকে উপকারভোগিদের মাঝে অনুদান এবং ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

১২ আগস্ট বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে প্রধানন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি ঐচ্ছিক তহবিলের অর্থ থেকে বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহায়তার জন্য উপকারভোগীদের মধ্যে , অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এসময়, দুর্গাপুর থানান অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম শামীম আহমেদ, জেলা বিএনপি’র সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আকবর আলী বাবলু,

দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক  হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারন  সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য জার্জিস   হোসেন সোহেল,  বিএনপি নেতা গোলাম মোরতুজা, যুবদল নেতা মাহাবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমন আহমেদ সুমনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক  ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: