আজ- রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পিপিএম-সেবা পদকে ভূষিত রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

জনসেবা, সাহসিকতা ও পেশাগত দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ২০২৫ সালে সারাদেশে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে সাহস ও বীরত্ব প্রদর্শন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও তদন্তে সফলতা, জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিতকরণ এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ডিআইজি মোঃ আশিক সাঈদকে পিপিএম-সেবা পদকের জন্য মনোনীত করা হয়।

তাঁর এই অর্জন রাজশাহী রেঞ্জের আট জেলার পুলিশ সদস্যদের জন্য গৌরব ও অনুপ্রেরণার বলে জানিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। দক্ষ নেতৃত্ব, পেশাগত নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলেও জানানো হয়।

ডিআইজি মোঃ আশিক সাঈদের এই কৃতিত্বপূর্ণ অর্জনে রাজশাহী রেঞ্জের সব কর্মকর্তা ও সদস্য এবং রাজশাহীর সাধারণ জনগণের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: