আজ- মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জে ককটেল তৈরির সামগ্রী উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জিলানী মোড় বাঁধে দুর্বৃত্ত কর্তৃক পরীক্ষামূলকভাবে ককটেল বিস্ফোরণের স্থান থেকে বিপুল পরিমাণ পরিত্যক্ত গান পাউডার ও ককটেল তৈরির সামগ্রী উদ্ধার করেছে র‍্যাব-৫।

রোববার (২৮ ডিসেম্বর) এক অভিযানে র‍্যাব একটি পলিথিন ব্যাগে সাদা, কালো এবং লাল রঙের ২.১৫০ কেজি গান পাউডার সদৃশ গুড়া পদার্থ, কাঁচের গুড়া ভাঙ্গা ব্লেড, লোহার তারকাটা, ৩টি কসটেপ ও ১৩টি জর্দার কৌটা উদ্ধার করে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পরিত্যক্ত সামগ্রী উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত গ্রেফতারকৃত কেউ নেই। উদ্ধৃত আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: