আজ- মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

by Prokash Kal
১৮ views

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি মো. সাহাবুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার (৮ মার্চ) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে নাটোরের লালপুর থানার সালামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহাবুল ইসলাম লালপুর উপজেলার ধরবিলা গ্রামের বাসিন্দা।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর রাতে ধরবিলা এলাকায় প্রতিবেশী ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের পরিবার ৩০ নভেম্বর লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। পরে তাকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম:

সম্পাদক ও প্রকাশক মোঃ রাজিব আলী

পুবালী মার্কেট শিরোইল কাঁচা বাজার রাজশাহী

মোবাইল : ০১৭১২-৪৫৪৬৮০, ০১৭৮৯৩৪৫১৯৬

মেইল : info@prokashkal.com

© ২০২৪ প্রকাশকাল সর্বসত্বাধিকার সংরক্ষিত