
মো. শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) বিকেলে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ডা. এম. এ. মুহিত। তিনি অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন সবুজ, প্রকাশনা ও প্রচার সম্পাদক আল-আমিন হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম সাকিক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক নওশাদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ, পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক বখতিয়ার ভূঁইয়া, নাদিম, মাসুম রানা, আরাফাত ইসলাম, রবিউল, আলাল, আক্তার হোসেন, জিয়াউল হকসহ আরও অনেকে।
সভায় প্রধান অতিথি প্রফেসর ড.এম এ মুহিত বলেন, রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করতে হবে। তারা অতীতের ভুলত্রুটি সংশোধন করে ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি বক্তব্যে বলেন, তিনি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যখাতে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতি ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং মানুষের সেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। উন্নত দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শাহজাদপুরে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবসম্মত উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলার অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, জনস্বাস্থ্য, কৃষি, শিক্ষা ও নদীভাঙন প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অবহেলার কারণে এ অঞ্চলের মানুষ প্রত্যাশিত উন্নয়ন থেকে বঞ্চিত।
সভায় উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
