আজ- বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দা থানার ওসি মাসুদ রানা প্রত্যাহার

by Prokash Kal
৬৫৩ views

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর মান্দা থানার বহুল আলোচিত ওসি কে এম মাসুদ রানাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে নওগাঁ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই আদেশে মান্দা থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলমকে।

পুলিশ সূত্রে জানা যায়, জনস্বার্থ ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখতেই এ রদবদল করা হয়েছে।

তবে দীর্ঘদিন ধরেই ওসি মাসুদ রানার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগ, তিনি সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায়, হয়রানি ও ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি দক্ষিণ মৈনম এলাকার একটি হিন্দু পল্লীতে গভীর রাতে অভিযানের নামে আতঙ্ক সৃষ্টির ঘটনাও ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

এছাড়া তেল সংকটের সময় একটি ফিলিং স্টেশনকে কেন্দ্র করে কালোবাজারির অভিযোগ এবং প্রতিবাদকারীদের সঙ্গে তার বিরূপ আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

ভুক্তভোগীদের দাবি, শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এদিকে, ওসি মাসুদ রানার প্রত্যাহারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: