১৪৬


নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ককটেল তৈরির উপকরণ উদ্ধার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টায় উপজেলার বিজয়নগর এলাকায় অভিযান চালায়ে পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ গান পাউডার ও কাঁচের গুড়া উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে প্রায় ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ১৪০ গ্রাম কাঁচের গুড়া।
উদ্ধারকৃত সামগ্রী গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
