আজ- বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সহধর্মিণীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক মামুন

by Prokash Kal
৬৯ views

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুনের সহধর্মিণী মাহফুজা খাতুন থায়রয়েড ও গলার টিউমার রোগে আক্রান্ত হয়ে রাজধানীতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন বিএনপির এই নেতা।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মাহফুজা খাতুন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন তাঁরা। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁর থায়রয়েড ও গলায় টিউমার শনাক্ত করেন এবং দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই অনুযায়ী সোমবার (২০ এপ্রিল) দুপুর ৩টায় রাজধানীর ইএনটি অ্যান্ড হেড-নেক ক্যান্সার হাসপাতাল ও ইনস্টিটিউটে তাঁর অস্ত্রোপচার নির্ধারিত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অভিজ্ঞ সার্জন প্রফেসর ডা. বেলায়েত হোসেন সিদ্দিকীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ দল এই অস্ত্রোপচার পরিচালনা করবেন। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় অপারেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফলভাবে সম্পন্ন হলে দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে মো. গোলাম মোস্তাফা মামুন বলেন, “আমার সহধর্মিণীর শারীরিক অবস্থা নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে চিকিৎসকদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমি সবার কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছি।” তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা ও খোঁজখবর নেওয়ায় পরিবার কৃতজ্ঞ।

এদিকে মাহফুজা খাতুনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরাও তাঁর আশু আরোগ্য কামনা করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচার শেষে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এদিকে সকলের কাছে মাহফুজা খাতুনের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: