আজ- রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে সাউথইস্ট ব্যাংকের উদ্যোগে প্রায় ৬ শত গাছের চারা বিতরণ

by Prokash Kal
১১৫ views

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে নগরীর সপুরা ছোট বনগ্রাম জামী’আ রহমানী মাদ্রাসা মাঠে সাউথইস্ট ব্যাংক পিএলসি রাজশাহী শাখার উদ্যোগে প্রায় ৬ শত গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা। সাউথইস্ট ব্যাংক রাজশাহী ও রংপুর বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মো: মন্জুরুল কবির তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইলিয়াস উদ্দিন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো: আকবর আলি। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রকট হচ্ছে। কখনও খরা, কখনও অতিবৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। একইসাথে উন্নয়ন ও সড়ক সম্প্রসারণের কারণে অনেক গাছ কেটে ফেলা হচ্ছে এর ফলে মারাত্মক হুমকির মুখে পড়ছে পরিবেশ । তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

বর্তমান সরকার দেশব্যাপী ৫ কোটি গাছ রোপণের যে উদ্যোগ নিয়েছে, তা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

You may also like

Leave a Comment

শিরোনাম: