আজ- বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের অবহিতকরণ সভা

by Prokash Kal
১৬ views

এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবায়নাধীন ফ্রেন্ডশিপ ট্রানজিশনাল ফান্ড (এএসডি) প্রকল্পের আওতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পৃথকভাবে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ জুন শ্রীউলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপঙ্কর বাছার দিপু। অপরদিকে, ২৪ জুন গাবুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম।

সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান। তিনি বলেন, প্রকল্পটির মাধ্যমে উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পারিবারিক অর্থনৈতিক উন্নয়ন, জীবিকা সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটির বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, নারী-পুরুষ প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা প্রকল্পের সফল বাস্তবায়নে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং এ উদ্যোগকে উপকূলীয় জনগোষ্ঠীর কল্যাণে সময়োপযোগী ও বাস্তবমুখী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গৌরাঙ্গ মণ্ডল, ফ্রেন্ডশিপের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মিজানুর রহমান, মো. আসাদুল হাসান, মো. জামিল খান, মো. হেদায়েতুল্লাহ খান, আহসান উল্লাহসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

You may also like

Leave a Comment

শিরোনাম: