আজ- শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর বদলগাছীতে ৫০ কেজি গাঁজাসহ আটক ১

by Prokash Kal
views

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর বদলগাছী উপজেলায় র‌্যাব-৫-এর অভিযানে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-৫ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার শ্রীরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ফারুক হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে ৫০ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ সময় তার সহযোগী মিঠু পালিয়ে যায়।

গ্রেফতার ফারুক বদলগাছী উপজেলার কয়া ভবানীপুর গ্রামের ফেরদৌস হোসেনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: