
এম এ রশিদ, সাতক্ষীরা প্রতিনিধি:
এলজি বাংলাদেশের ২০২৬ সালের এম্বাসেডর মনোনীত হয়েছেন দ্বীপ ইউনিয়ন গাবুরার সন্তান হাবিবুল্লাহ আল মামুন।
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া প্রায় তের।শতাধিক উদ্ভাবনী ও সমাজ সচেতন প্রকল্পের মধ্য থেকে LG-এর অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে “উপকূল অঞ্চলের নিরাপত্তা” প্রকল্প ২০২৬ নির্বাচিত হয়েছে। এবছর সারাদেশ থেকে ৫জন এলজি এম্বাসেডর মনোনীত হয়েছেন।
এই প্রকল্পের মাধ্যমে ০৮টি অসহায় এবং দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে মোটর ভ্যান প্রদান করা হবে। উক্ত প্রকল্পের মাধ্যমে পরিবারগুলো নিয়মিত আয় করতে পারবে। তাদের পারিবারিক ভরণপোষণ, সন্তানদের পড়াশুনা ও চিকিৎসাসহ জীবিকা নির্বাহে অগ্রণী ভূমিকা পালন করবে এই প্রকল্পটি।
উল্লেখ্য যে, ২০২১ সালে “বাঘ বিধবা স্বাবলম্বী” ও ২০২৫ সালে “এলজি উপকূলীয় শিক্ষা সহায়তা” প্রকল্প দুটি দক্ষতার সাথে পালন করেন মামুন। প্রকল্পের অধীনে পরিবারগুলো আজ স্বাবলম্বী ও শিক্ষার্থীরা নিয়মিত সহজে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে।
হাবিবুল্লাহ আল মামুন এলজি উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
