
মোঃ শাহান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে এবিলিটি ক্লাবের প্রতিবন্ধী যুবক-যুবতীদের জীবিকায়ন সহায়তা কর্মসূচির আওতায় ছাগল ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) শাহজাদপুর উপজেলার সিএসএফ নুকালীতে অবস্থিত সিএসএফ সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, এমপি।
এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন,পৌর ভূমি সরকারি কর্মকর্তা ফরিদুল ইসলাম শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার,পৌর বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, পৌর শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, শাহজাদপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জাহিদ স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরিকুল ইসলাম শাকিক চৌধুরি সদস্য সচিব খন্দকার মাসুদ রানা কৃষকদলের সভাপতি আবুবক্কার রঞ্জু সাধারণ সম্পাদক এম এ সামাদ বাঘা সহসাংগঠনিক জেনারেল হোসেন ও মৎস্য দলসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে ছাগল ও গাছের চারা প্রদান করা হয়।
