আজ- শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
প্রবল বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ ও পানি নিষ্কাশন কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনে পরিচ্ছন্নতাকর্মীদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
এ সময় ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের নিরলসভাবে কাজ করতে দেখা যায়। প্রশাসক কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে দেখেন এবং জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত ও যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দেন।
পাশাপাশি নগরীর জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ডের সচিবরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: