আজ- রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এর অংশ হিসেবে ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী।

পরে মহানগরীর সোনাদিঘি মোড়সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

এ সময় রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনও যথাযথভাবে কাজ করছে। এ কর্মসূচির আওতায় আগামী তিন মাস বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বলেন, ‘ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক লিমনসহ কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: