আজ- শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত 

by Prokash Kal

এম এ রশিদ, শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হেতালখালিতে ফাউন্ডেশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় সভায় ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা গাজী রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম গাজী, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, আব্দুল্লাহ গাজী, মিকাইল হোসেন মিয়ারাজ, আঃ মজিদ মোল্লা, রফিকুল ইসলাম, দোকানদার মজিবুল ইসলামসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় ফাউন্ডেশনের সকল সদস্যকে নির্ধারিত মাসিক চাঁদা নিয়মিত প্রদান করে মানবসেবামূলক কার্যক্রমে সহযোগিতা করার বিষয়ে আলোচনা ও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া হেতালখালীর ফুজু গাজীর ব্রিজ থেকে আবুল কালাম মাস্টারের বাড়ি পর্যন্ত ইটের রাস্তার প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বিগত মাসের ফাউন্ডেশনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। পাশাপাশি এলাকার মানুষের প্রয়োজন ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে আগামী দিনে বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়।

স্বেচ্ছায় আগ্রহী সদস্যদের যোগ্যতা, দক্ষতা ও আগ্রহ অনুযায়ী ফাউন্ডেশনের বিভিন্ন দায়িত্ব অর্পণের বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে ফাউন্ডেশনের নীতিমালা অনুযায়ী নতুন কেউ সদস্য হতে আগ্রহী হলে যাচাই-বাছাই সাপেক্ষে তাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে মতামত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করাই হেতালখালি মানবসেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন।

You may also like

Leave a Comment

শিরোনাম: