আজ- , ,

রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। এ সময় ৮টি ইয়াবা ও ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অভিযান চালিয়ে ২৫ বোতল নেশাজাতীয় মোনোড্রিল সিরাপ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় এক ব্যক্তি পালিয়ে গেছেন।

আরএমপি সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বিকেল পৌনে পাঁচটার দিকে বোয়ালিয়া থানা পুলিশ কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকায় অভিযান চালিয়ে ফরহাদুল ইসলাম ফেরদৌস (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে ১৩ অক্টোবর রাত ১১টার দিকে কয়েরদাড়া বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জামাল শেখ (৬৫) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে ২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১৪ অক্টোবর রাত সোয়া আটটার দিকে দামকুড়া থানার পুলিশ ভিমের ডাইং এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রনি (৩২) নামের এক ব্যক্তি পালিয়ে যান। পরে তাঁর ফেলে যাওয়া ২৫ বোতল মোনোড্রিল সিরাপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
15 October 2026

রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২

www.prokashkal.com |
/Prokashkal