আজ- , ,

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে নিরাপত্তায় তৎপর আরএমপি

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দিনের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে রাজশাহীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মঙ্গলবার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ ও পূজামণ্ডপ পরিদর্শনসহ সফরের বিভিন্ন কর্মসূচি ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন। পরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শাহ মখদুম বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। সফর শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী রাজশাহী ত্যাগের সময়ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তাব্যবস্থা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও জনসমাগম ব্যবস্থাপনা তদারকি করেন আরএমপি কমিশনার। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আসা সদস্যরা।

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ সফরকে ঘিরে সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 October 2026

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে নিরাপত্তায় তৎপর আরএমপি

www.prokashkal.com |
/Prokashkal