আজ- , ,

রাজশাহীতে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে যুবক গ্রেপ্তার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহী মহানগরীতে অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মো. মাখসেদুজ্জামান স্বপ্ন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁর ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়। ফোন দুটি তল্লাশি করে অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত নয়টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাত পৌনে ১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার রানীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। স্বপ্ন রাজপাড়া থানার নতুন বিলসিমলা (বন্ধ গেট) এলাকার মৃত মশিউজ্জামান সুজার ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁর কাছ থেকে জব্দ করা দুটি স্মার্টফোন পরীক্ষা করে একটি জিমেইল আইডি, তিনটি মোবাইল সিমকার্ড এবং বিকাশ ও নগদ মোবাইল ব্যাংকিং হিসাবের সঙ্গে ব্যবহৃত একটি নম্বর পাওয়া যায়। এ ছাড়া অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত ওয়েবসাইটে ব্যবহৃত নয়টি ইউজার আইডি এবং পাঁচটি অ্যাপের তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 October 2026

রাজশাহীতে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে যুবক গ্রেপ্তার

www.prokashkal.com |
/Prokashkal