আজ- , ,

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে জড়িত দুইজন গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি-৫-এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি অপারেশন দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম আলী (৩০) ও মো. মেহেদী হাসান (২৮)। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকায়।

এসআরবি-৫-এর দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর কালো টেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
03 November 2026

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে জড়িত দুইজন গ্রেপ্তার, ককটেল ও রামদা উদ্ধার

www.prokashkal.com |
/Prokashkal