আজ- , ,

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক এক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ফেয়ারডিল সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন মাদক ব্যবসায়ী এবং দুজন মাদকসেবী। এ ঘটনায় আরও এক নারী মাদক ব্যবসায়ী পালিয়ে গেছেন।

রোববার (৮ নভেম্বর) রাতে নগরীর কাটাখালী ও বোয়ালিয়া থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে ৮টার দিকে কাটাখালী থানা-পুলিশ চৌমুহনী বাজারের গুয়াবাসিনা এলাকায় অভিযান চালিয়ে নওদাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মো. আলো আলীকে (২৮) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা সাতটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন রাত ৮টার দিকে কাটাখালী থানা-পুলিশ টাংগন মধ্যপাড়া গ্রামের সুমন রানার স্ত্রী মোসা. সাথী ওরফে সুমীর (৪০) বসতবাড়ির সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মিজানুর হকের ছেলে মো. গোলাম সাকলাইনকে (২৯) গ্রেপ্তার করা হয়। এ সময় সুমীর ফেলে যাওয়া পাঁচ বোতল ফেয়ারডিল সিরাপ এবং সাকলাইনের কাছ থেকে একটি খালি বোতল উদ্ধার করা হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
09 November 2026

রাজশাহীতে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩, পলাতক এক

www.prokashkal.com |
/Prokashkal