আজ- , ,

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

সকলের মঙ্গল কামনা ও রোগ-ব্যাধি থেকে মুক্তির প্রার্থনায় রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ বাবার রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের সময়ে বিগত বছরগুলোর তুলনায় এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারাটাই সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, রাজশাহী শান্তির শহর। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ নগরীকে শান্তিপূর্ণ, নিরাপদ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. মুঈদুর রহমান মঈদ, ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক, রাজশাহী জজকোর্টের এপিপি অ্যাডভোকেট ফয়সাল আলম নয়ন এবং ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মির্জা রিপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ইন্দ্রানী ব্যানার্জী। সহযোগিতায় ছিলেন শাওন রায় সানি। পূজা পরিচালনা করেন সঞ্জীবন কুমার ব্যানার্জী। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
15 November 2026

রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও ঘৃতপ্রদীপ প্রজ্বালন

www.prokashkal.com |
/Prokashkal