আজ- , ,

কারাতে আত্মরক্ষা নয়, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার শিক্ষাও দেয়: রাসিক প্রশাসক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

কারাতে শুধু আত্মরক্ষার কৌশল নয়, এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার শিক্ষা। তরুণ প্রজন্মকে সুস্থ, সাহসী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে কারাতে চর্চার প্রসার ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনে বিভাগীয় সেতাকান কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ১৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ক্যাম্পে কারাতের বিভিন্ন প্রশিক্ষণের পাশাপাশি ব্ল্যাক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, এ ধরনের আয়োজন নতুন ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে এমন উদ্যোগকে সব সময় উৎসাহিত করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তাফা মামুন, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিফাত জেরিন তুলী, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ইমদাদুল হক, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও বিশিষ্ট ব্যবসায়ী কে এম আতিকুর রহমান এলান।

কারাতে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও জাতীয় কারাতে কোচ মো. জসিম উদ্দীন এবং ফেডারেশনের রেফারি কমিশনের সম্পাদক মো. শফিকুল আজম রাসেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কারাতে উপ-রেফারি কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হুসাইন। সঞ্চালনা করেন কমিশনের সদস্যসচিব শেখ মাহমুদুন্নবী তুষার।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোখিনা বেগম খুখু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা ও সারোয়ার পারভেজ রকি, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোস্তাকিম পিংকু, ৩ নম্বর ওয়ার্ড পূর্ব যুবদলের আহ্বায়ক মো. আহসান হাবীব রিংকু, সদস্যসচিব সাদ্দাম হোসেন, যুবনেতা আবির, জয় ও শ্রাবণসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ ছাড়া রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জরিনা খাতুন এবং সদস্য বীথি মনি ও লাভলী হাসান উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
20 November 2026

কারাতে আত্মরক্ষা নয়, আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলার শিক্ষাও দেয়: রাসিক প্রশাসক

www.prokashkal.com |
/Prokashkal