আজ- , ,

রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রে/প্তার, আরএমপির সাঁড়াশি অভিযান

by Prokash Kal

 

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবি, এসআরইউ ও থানাপুলিশের পৃথক সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাজশাহী জেলা সড়ক পরিবহন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. মাসুদ (৫৭), সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও কর্মী মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মাসাদুল ইসলাম স্বপন (৫০), মোহনপুর থানা যুবলীগের সভাপতি মো. ইকবাল হোসেন (৫২), মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), রুবেল শেখ (৩৮), তারিফুর রহমান তোর (৩৮), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইদ্রিস আলম (৪২) এবং সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলাটি রাজপাড়া থানায় ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ৪৫ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এতে সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

আরএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
27 November 2026

রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রে/প্তার, আরএমপির সাঁড়াশি অভিযান

www.prokashkal.com |
/Prokashkal