নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
রোববার (৮ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আরএমপি পুলিশ কমিশনার। এ সময় তিনি কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে পুলিশ কমিশনার নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের কর্মজীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
আইন আদালত
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী রেঞ্জের বিদায়ী উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম এবং পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হককে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এবং রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম।
বক্তারা বলেন, পেশাগত দক্ষতা, বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিকতার মাধ্যমে রাজশাহী রেঞ্জে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মো. আশিক সাঈদ। তাঁর দিকনির্দেশনা ও কর্মতৎপরতা সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর নতুন কর্মস্থলের সাফল্য কামনা করেন।
এ সময় পুনাক উপদেষ্টা শামীম আরা হকের সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডেরও প্রশংসা করা হয়। তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
বিদায়ী বক্তব্যে মো. আশিক সাঈদ রাজশাহী রেঞ্জের সব পুলিশ সদস্যের সহযোগিতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের উন্নয়ন ও কল্যাণে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের অ্যান্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল ডিআইজি, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর পুলিশ সুপারসহ আরএমপি, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় ও রাজশাহী জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএমপিতে দুই কর্মকর্তাকে পদোন্নতির র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দুই কর্মকর্তাকে পদোন্নতিজনিত র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
রোববার (৮ নভেম্বর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. মুনজুরুল করিম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত মো. হাসান আলীকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার।
এ সময় পুলিশ কমিশনার পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে নতুন পদমর্যাদায় নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম।
রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মীর আশরাফ আলী
নিজস্ব প্রতিবেদক,রাজশাহী:
রাজশাহী রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মীর আশরাফ আলী, পিপিএম। গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম তাঁর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
এর আগে নবাগত ডিআইজি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন। এ সময় রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশীদসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে নবাগত ডিআইজি রেঞ্জ কার্যালয়ে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। দায়িত্ব গ্রহণের পর রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী রেঞ্জের নবাগত উপমহাপরিদর্শক (ডিআইজি) মীর আশরাফ আলী, পিপিএম আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (৭ নভেম্বর) রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম নবাগত ডিআইজি মীর আশরাফ আলীর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।
এর আগে নবাগত ডিআইজি শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) খন্দকার মো. শামীম হোসেন। এ সময় রাজশাহী জেলার পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পৌঁছালে নবাগত ডিআইজিকে পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ডিআইজিকে রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় রেঞ্জের সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি পুলিশের পেশাদারত্ব, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত এবং জনগণের সেবায় কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
নবাগত রেঞ্জ ডিআইজি মীর আশরাফ আলীকে ফুলেল শুভেচ্ছা জানালেন আরএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএমকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নবাগত ডিআইজি মীর আশরাফ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আরএমপি পুলিশ কমিশনার। এ সময় তিনি নবাগত ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উষ্ণ অভ্যর্থনা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির নবাগত রেঞ্জ ডিআইজির দায়িত্ব পালনে সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
বদলিজনিত বিদায় উপলক্ষে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএমকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।
অনুষ্ঠানে বিদায়ী ডিআইজি আশিক সাঈদ রাজশাহীতে দায়িত্ব পালনকালের স্মৃতিচারণ করেন। এ সময় তিনি আরএমপির কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা ও পেশাদারত্বের প্রশংসা করে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তার অবদান ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
রাজশাহীর আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে মন্ত্রীদের মতবিনিময় সভা, উপস্থিত পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১১টায় জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও দিকনির্দেশনা প্রদান করেন রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম তদারকি এবং সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।
এতে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি; রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন; রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল; রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাঈদ চাঁদসহ রাজশাহীর অন্যান্য সংসদ সদস্য, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম। এ ছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম আরও গতিশীল করতে থানার অফিসার ইনচার্জদের (ওসি) সক্রিয় ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া জেলার চলমান উন্নয়নমূলক কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন, সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম বলেছেন, অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত চরমপন্থীদের জন্য একটি সাহসী পদক্ষেপ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আত্মসমর্পণকারীদের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নতুন জীবন শুরু করতে হবে। একই সঙ্গে তাঁদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দিতে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
রোববার (১ নভেম্বর) সিরাজগঞ্জে এসআরবি-১২-এর সদর দপ্তরে সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘নতুন পথে প্রত্যাবর্তন’ স্লোগান সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন। তাঁদের মধ্যে সিরাজগঞ্জের ৭ জন, পাবনার ৪৫ জন এবং রাজবাড়ীর ১৩ জন রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আমিরুল ইসলাম খান আলীম এবং এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।
ডিআইজি আশিক সাঈদ বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা জরুরি। আত্মসমর্পণকারীরা যেন অতীত পেছনে ফেলে সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সে জন্য তাঁদের প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক, সিরাজগঞ্জের পুলিশ সুপারসহ এসআরবি ফোর্সেসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক, জুয়া, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ ও ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
এ বিষয়ে শাহজাদপুরবাসীর উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালের ডিসেম্বর থেকে অদ্যাবধি স্থানীয় জনগণের সহযোগিতায় থানা পুলিশ মাদক, জুয়া, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ ও ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। এ সময়ের মধ্যে সংঘটিত কোনো অপরাধই পুলিশ উদঘাটনের বাইরে রাখেনি বলে তিনি উল্লেখ করেন।
ওসি জানান, সম্প্রতি শাহজাদপুরের হাবিবুল্লাহ নগর এবং গত ১৮ অক্টোবর পোরজনা ইউনিয়নের বাচড়া এলাকায় ধর্ষণচেষ্টার মামলার এক পলাতক আসামি আব্দুর রহমানের বাড়ির কিছু অংশ ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওই আসামি চর বাচড়া গ্রামের মৃত এশারত আলীর ছেলে।
তিনি বলেন, কোনো অপরাধের বিচার বা প্রতিকারের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া সম্পূর্ণ বেআইনি। অপরাধের অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। কারও বাড়িঘর ভাঙচুর বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়ানো গুরুতর অপরাধ।
শাহজাদপুরবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের উচিত আইন ও ধর্মীয় বিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা। দেশের প্রচলিত আইন কাউকে নিজের হাতে বিচার তুলে নেওয়ার অধিকার দেয়নি। আইন নিজস্ব গতিতে চলে এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওসি বলেন, ভবিষ্যতে কেউ যেন আইনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে নিজের বিপদ ডেকে না আনেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে আইনগতভাবে সহযোগিতা করার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও জানান, বাচড়া এলাকায় ধর্ষণচেষ্টার মামলার পলাতক আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
