আজ- , ,

রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৭৫ মামলা ও ৪৭ যানবাহন আ*ট*ক

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (১৮ নভেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের ৪৯০টি যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭৫টি মামলা করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে ৪৭টি যানবাহন।

আরএমপি জানায়, সড়কে শৃঙ্খলা ফেরানো, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে আরএমপি।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 November 2026

রাজশাহীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান, ৭৫ মামলা ও ৪৭ যানবাহন আ*ট*ক

www.prokashkal.com |
/Prokashkal