আজ- , ,

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক, পুলিশের কাছে সোপর্দ

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের নজরুল চত্বর থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, রাজশাহীর মোহনপুর উপজেলার তশোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ এবং ফুলশো গ্রামের হযরত আলীর ছেলে মেশকাতুল আহমেদ হবি। তারা দুজনই রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে দুজনই নিজেদের ছাত্রলীগের কর্মী বলে স্বীকার করেছেন বলে জানা গেছে। তবে তাদের দাবি, পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ৫ আগস্টের পর থেকে তারা কিংবা পরিবারের কেউ দলটির রাজনীতিতে সক্রিয় নন।

আটক দুই শিক্ষার্থী জানান, প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষা দিতে তারা কলেজে এসেছিলেন। এ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে সুযোগ পেলে আবারও আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হওয়ার কথা জানিয়েছেন তারা।

এ বিষয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসিকুজ্জামান প্রীতম বলেন, ছাত্রলীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রদল তাদের প্রতিহত করবে।

শিক্ষার্থী রাজিবের দাবি, আটক দুজনের একজনের মুঠোফোন তল্লাশি করে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এমনকি গতকালও ওই শিক্ষার্থী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও লেখালেখি করেছেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আটক দুজনের কঠোর শাস্তির দাবি জানান রাজিব।

এদিকে, আটক শিক্ষার্থীদের মুঠোফোনে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের সঙ্গে সম্পৃক্ততা ও নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

Share this news as a Photo Card

You may also like

Leave a Comment

শিরোনাম:
18 November 2026

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক, পুলিশের কাছে সোপর্দ

www.prokashkal.com |
/Prokashkal