আজ- রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃ জেলার ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাকাতির ঘটনায় আন্তঃ জেলার ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

গত ২৫ মে ভোরে মুকসুদপুর থানাধীন কেন্দুয়া মোড়ে গাছ ফেলে গাড়ি আটকিয়ে ব্যবসায়ী দিনু মোল্লা ও তার ছেলেকে মারধর করে পিকআপ ভ্যান, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে ডাকাতরা। এ ঘটনায় মুকসুদপুর থানায় মামলা হয়।

র‌্যাব-৫ ও র‌্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে শনিবার (১৬ আগস্ট) ফরিদপুরের বোয়ালমারী বাস টার্মিনাল এলাকা থেকে তদন্তপ্রাপ্ত আসামি মুকসুদপুর থানার মোঃ ওলি মোল্লার ছেলে সুমন মোল্লা (২৭) ও আব্দুল হাই মোল্লার ছেলে ইমারত হোসেন (৪৮) কে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদেরকে মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: