আজ- মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপিতে ডিআইজি মোহাম্মদ শাহজাহানের বিদায় সংবর্ধনা

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার (৮ জুলাই) রাত ৯টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তিনি ডিআইজি মোহাম্মদ শাহজাহানের কর্মজীবনের বিভিন্ন সাফল্য ও আইন-শৃঙ্খলা রক্ষায় তাঁর অবদানের কথা স্মরণ করে সম্মাননা স্মারক প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম ও মো. মনিরুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ আরএমপির বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment

শিরোনাম: