আজ- রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপির পৃথক অভিযানে গাঁজা-ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪

by Prokash Kal
১৯৩ views

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে আরএমপির চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: তমাল হোসেন (৩২) ও মো: সুমন রেজা (৪০)। তমাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার এলাকার মো: সাজ্জাদ হোসেনের ছেলে ও সুমন একই থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার মো: মিজানুর রহমানের ছেলে। অপরদিকে দামকুড়া থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিদ্বয় হলেন মো: ইফতার আহম্মেদ (২২) ও মো: সেলিম (৩৫)। ইফতার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জামিনপুর এলাকার মৃত কুসিমুদ্দিনের ছেলে এবং সেলিম একই এলাকার মো: বুদ্ধুর ছেলে।

জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) রাতে চন্দ্রিমা থানার একটি টিম মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত পৌনে ৯ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় আসামি তমাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি তমাল ও সুমনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

একইদিন বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার আলীমগঞ্জ পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি ইফতার ও সেলিমকে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা ও দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

You may also like

Leave a Comment

শিরোনাম: