আজ- মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

by Prokash Kal

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার ২০২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় নগরীর শিরোইল কাঁচাবাজার সংলগ্ন পূবালী মার্কেটের ২য় তলায় আইএবি কার্যালয়ে শপথ গ্রহণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সভাপতি মো আবুল বাশার।

অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মোঃ তারিফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলার সহ দফতর সম্পাদক মো জহুরুল হক।

পূর্ণাঙ্গ কমিটির দায়িত্ব পেলেন যারা :
সভাপতি: মুহাম্মাদ আবুল বাশার, সহ-সভাপতি: মুহাম্মাদ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক: মুহাম্মাদ শরিফ রাসেল, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ শাকিল খান, প্রশিক্ষণ সম্পাদক: মুহাম্মদ রবিউল আউয়াল, দাওয়াহ সম্পাদক: মুহাম্মাদ জাকারিয়া ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: মুহাম্মাদ শাহিদ হাসান , প্রকাশনা ও দফতর সম্পাদক: মুহাম্মাদ মাসুম , অর্থ ও কল্যাণ সম্পাদক: মুহাম্মদ শোয়াইব ইসলাম , বিশ্ববিদ্যালয় সম্পাদক: মুহাম্মাদ আহসানুল ইসলাম শাওন , আলিয়া মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ আবু বক্কর , কওমী মাদরাসা সম্পাদক: মুহাম্মাদ ইমরুল কায়েস , স্কুল ও কলেজ সম্পাদক: মুহাম্মাদ মাহবুব ইসলাম , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মুহাম্মাদ আবু সাঈদ ,সদস্য: মুহাম্মাদ কাফিউল ইসলাম।

You may also like

Leave a Comment

শিরোনাম: