
ফরিদুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজিজুর রহমান সরকার শ্বপন। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ আনারুল ইসলাম সম্ভাব্য নমিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫ কুড়িগ্রাম এক। জনাব মোঃ শাহজালাল সবুজ সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।
সভাপতিত্ব করেন জনাব মাওলানা এনামুল হক আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা।
সঞ্চালনায় জনাব মোঃ আব্দুল বাতেন বিএসসি সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী কচাকাটা থানা শাখা। আরও উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা রমজান মাসের ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন দীর্ঘ ১৬বছর পরে এই প্রকাশ্যে ইফতার মাহফিল।কচাকাটা থানার হাইস্কুল মাঠে জমে উঠেছে রোজাদারদের ভিড়। এযেনো বিজয়ের নমুনা। ইফতার মাহফিলে রোজাদারদের যথেষ্ট উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বক্তারা আরো বলেন আগামীতে জনগণের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের কাছে গিয়ে তাদের খোঁজখবর নিতে হবে। যাতে করে তাদেরকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পাড়ি। অবশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়।
