৬৭


নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ বিদেশি মদ পরিবহনকালে মোঃ শরীফ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট ঈদগাহের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, এ সময় তার কাছ থেকে ৩ বোতল অবৈধ বিদেশি ‘ম্যাজিক মোমেন্টস’ ভদকা (মোট ওজন ২ লিটার ২৫০ গ্রাম) ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
