আজ- রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি নিয়ে বাংলাদেশের জলসীমায় ১০ জাহাজ

by Prokash Kal

প্রকাশকাল ডেস্ক:
জ্বালানি নিয়ে ১০টি জাহাজ বাংলাদেশের জলসীমায় রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বন্দর জলসীমায় ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (১১ মার্চ) সকালে বন্দর ভবনে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান বন্দরের বোর্ড সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ।

তিনি জানান, বন্দরের জলসীমার পথে থাকা চারটি জাহাজের মধ্যে দুটিতে এলএনজি ও বাকি দুটিতে এলপিজি ও গ্যাসোলিন রয়েছে। জ্বালানি সরবরাহ গতিশীল করতে সমন্বিতভাবে কাজ করছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া বহিঃ নোঙ্গরে থাকা জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তায় নৌবাহিনী, কোস্টগার্ডসহ তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত এক সপ্তাহে জ্বালানি খালাস করে চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে ৮ টি জাহাজ।

You may also like

Leave a Comment

শিরোনাম: