আজ- বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন মেয়াদে ইশতেহার বাস্তবায়নের চিত্র জানালেন প্রধানমন্ত্রী

by Prokash Kal
৯৬ views

প্রকাশকাল ডেস্ক:
তিন মেয়াদে বিএনপি ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং আগামী ৫ বছর মেয়াদে নেয়া হয়েছে প্রতিশ্রুত ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ।

বুধবার (১ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে সিলেট-২ আসনের সংসদ সদস্যের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী জানান, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর উন্নয়নে নেয়া হয়েছে উদ্যোগ। এরইমধ্যে প্রাথমিক পর্যায়ে ১৩টি জেলায় প্রায় ৩৭ হাজার ৮১৪টি নারীপ্রধান পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান শুরু হয়েছে। শিগগিরই কৃষক কার্ড প্রদানের উদ্যোগও নেয়া হয়েছে।

তারেক রহমান জানান, পহেলা বৈশাখে ১০ জেলার ২২ হাজার কৃষককে আনা হবে পাইলট প্রকল্পের আওতায়। শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।

এছাড়াও আগামী ১৮০ দিনের মধ্যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ হাজার শিক্ষককে ট্যাব দেয়া এবং ৩৮৩২ টি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment

শিরোনাম: